লিড নিউজসুনামগঞ্জ

দক্ষিণ সুনামগঞ্জে সংর্ঘষে নারী নিহত

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের দুই গোষ্ঠির সংঘর্ষে আনোয়ারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

সংঘর্ষের ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জন।

সোমবার সকাল ১১ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নারী হরিপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের দুই গোষ্ঠির মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার সকাল ১০ টায় হরিপুর গ্রামের তালেব আলীর গোষ্ঠি ও ফয়জুল হকের গোষ্ঠির লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ফয়জুল হকের গোষ্ঠির এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিক অন্যান্য আহতদের নাম ঠিকানা জানা যায়নি। খবর পেয়ে এ ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ হরিপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ ব্যক্তিকে আটক করেছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহত নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে দ্রুত আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button