জামালগঞ্জে কমিউনিটিকের প্রতিষ্টা বার্ষিকী পালন


মোঃ আবুল কালাম জাকারিয়া: জামালগঞ্জে কমিউনিটিকের প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে। ২৬ শে এপ্রিল জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ফেকুল মাহমুদপুর কমিঊনিটি ক্লিনিকে প্রতিষ্টা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
ভীমখালী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমান এর সভাপতিত্বে কমিউনিটি ক্লিনিকের সদস্য সচিব মো নিজাম নুর এর সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা.মনিসর চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে কেয়ার জিএসকে এর উপজেলা কো-অর্ডিনেটর সঙ্গিতা বৈদ্য,আলোচনা সভায় বক্ত্বব্য রাখেন উপজেলা ইপিআই টেকনেশিয়ান শৈলান দেবনাথ,এইচ আই যতিন্দ্র কুমার দাস,উপস্থিত ছিলেন সমাজসেবক সাংবাদিক আখতারুজ্জামান সহ কমিউনিটি গ্রুপ ও সার্পোট গ্রুপ এর সকল সদস্য বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব তুলে ধরে বলেন গ্রামের প্রান্তিক জনগোষ্টির দৌড়গড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার লক্ষে বর্তমান সরকার ১৯৯৬ সালে কমিউনিটি ক্লিনিক স্থাপন করলেও তা আবারও বন্ধ করে দেওয়া হয়। বর্তমান সরকার পুরায় ক্ষমতা গ্রহন করলে তা আবারও চালু করে যা পৃথিবীর বুকে স্বাস্থ্য সেবায় রোল মডেলে পরিনত হয়।
কমিঊনিটি ক্লিনিক প্রতিষ্টার ফলে গ্রামের গরীব জনগোষ্টী তার সুফল লাভ করছে,বর্তমানে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু অধিক হ্রাস পায়।




