লিড নিউজসিলেট বিভাগ

বানিয়াচংয়ে নৌকা ডুবে নারী নিহত, নিখোঁজ ২

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর হাওরে নৌকা ডুবে দুলেনা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই ও তার এক শিশু সন্তান নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত দুলেনা আক্তার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা- হুকড়া গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে। এছাড়া নিখোঁজ ২ জন হলেন- নিহতের বড় ভাই আলী নূর (৪৫) এবং শিশুপুত্র খোকন মিয়া (৫)।

নিহত ও নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হুসেন।

স্থানীয় সূত্রে জানা যায়- ৫/৭ জন যাত্রী নিয়ে ছোট একটি ইঞ্জিল চালিত নৌকা আজমিরীগঞ্জের শিবপাশা থেকে বানিয়াচং এর রহমতপুর যাচ্ছিল। এ সময় রহমতপুর গ্রামের কাছে পৌঁছলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ২/৩ জনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুলেনা আক্তারের মরদেহ উদ্ধার করে। কিন্তু ঘটনার ২ ঘণ্টা অতিবাহিত হলেও নিহত দুলেনা আক্তারের ভাই ও নিহত নারীর ছেলেকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

Related Articles

Back to top button