লিড নিউজ

বানিয়াচংয়ে ত্রাণ বিতরণে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ

রায়হান উদ্দিন সুমন:  বানিয়াচংয়ে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলে ত্রাণ বিতরণ অব্যাহত থাকলেও কয়েক জায়গায় কৃষকদের অভিযোগ প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল।

এতে হতাশ কৃষকদের দাবি ত্রাণের পরিমান বাড়ানোর। আগাম বন্যায় সবকিছু হারিয়ে বানিয়াচংয়ে হাওর অঞ্চলের মানুষের মাঝে এখন শুধুই হাহাকার।

তারওপর কত কয়েকদিন আগে ঝড়সহ শিলাবৃষ্টি হওয়ায় অনেকের বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। অপ্রতুল বরাদ্দের কারণে অকালবন্যায় দুর্গত এলাকায় ত্রাণের চাহিদা পুরণ হচ্ছেনা।

ভিজিএফ কর্মসুচীর আওতায় তালিকাভুক্ত হতে ক্ষতিগ্রস্ত কৃষকরা নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের পিছনে বিরামহীন ছুটছেন।

কিন্তু চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় অনেক ক্ষতিগ্রস্তরা তালিকাভুক্ত হতে পারছেন না। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানা-মেম্বারদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এরইমধ্যে সরকারিভাবে ত্রাণ সহায়তা দেয়া শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান ও জনসংখ্যা বিবেচনা করে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ভিজিএফ’র তালিকা প্রণয়ন করা হচ্ছে।

তবে অনেক জায়গায় ত্রাণ বিতরণের অভিযোগ করেছেন কৃষকরা। তারা জানান,প্রকৃত কৃষকদের না দিয়ে সচ্ছলদের দেয়া হচ্ছে। বানিয়াচং উপজেলায় আগাম বন্যায় প্রায় ৪০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদেরকে সরকার ভিজিএফ কার্ড ইস্যু করে প্রতি কৃষককে ৩৮ কেজি চাল ও নগদ ৫ শত টাক করে উপজেলার ১৫টি ইউনিয়নে বিতরণ অব্যাহত রেখেছে প্রশাসন।

পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন,রাজনৈতিক দল ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে এই উপজলায় আরও ৫০টন জিআর এসে পৌছেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস এই সাহায্য দেয়া হবে।

Related Articles

Back to top button