লিড নিউজসিলেট

ডেঙ্গু জ্বরে ওসমানী মেডিকেলের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. তানিয়া সুলতানা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ওসমানী মেডিকেল কলেজের ৪৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেলের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন তিনি । তানিয়া সুলতানা ডেঙ্গু শক সিন্ড্রোমে উইথ মাল্টি অর্গান ফেইল্যরে আক্তান্ত হয়ে চার দিন ধরে চিকিৎসারত ছিলেন ।

ডা. তানিয়া সুলতানার তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে।

ড্যাব-এর সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. শাকিল রহমান জানান, ডা. তানিয়া সুলতানা শিশুরোগ বিষয়ে এফসিপিএস পার্ট-১ পাস করে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিংয়ে ছিলেন তিনি।

Related Articles

Back to top button