গোলাপগঞ্জে একই জায়গায় ডাকাতির পূনরাবৃত্তি


নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপি’র রায়গড় পূরাণবাজার হাফিজিয়া মাদ্রাসার পাশের রাধাজুরী খালের ব্রীজ (বুলবুলির খাল) সংলগ্ন পূর্ব পাশের ঢাকাদক্ষিণ- সুনামপুর রোডের সুনামপুর অংশের একই জায়গায় আবারো একই কায়দায় ডাকাতির পূণরাবৃত্তি ঘঠেছে।
১৬ এপ্রিল( রবিবার) রাত আনুমানিক ২ ঘটিকার সময় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপরে উল্লেখিত সময়ে অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত ঐ রাধাজুরীর খালের (বুলবুলির খাল) পূর্ব পাশের রাস্তার উপর কলাগাছ ফেলে রাস্তা অবরুদ্ধ করে বেশক’টি গাড়ী আটকিয়ে চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা দামী মোবাইল ও টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়।
ঠিক একই সময়ে উপজেলার বুধবারীবাজার ইউপি’র ৭নং ওয়ার্ডের বানিগাজী গ্রামের মুমিন আলীর বাড়ীতে কয়েক ডাকাত দল হানা দেয়।মুমিন আলীর স্ত্রী মারফত জানা যায়, তিনি বলেন,আমরা
বাড়ীতে থাকা লোকজন ডাকাতদের উপস্থিতি বুঝতে পেরে অবিনব পন্থায় ঘরে ফিটিং করা মাইকে গ্রামবাসীকে ডাকাতদের হানা দেওয়ার কথা এলান করে দেই। ফলে শতাধিকের উপর গ্রামের লোকজন জড়ো হয়ে ধাওয়া করলে ডাকাতরা সেখান থেকে পালিয়ে যান।
তারপরে ও গ্রামবাসী বসে থাকেননি তারা সবাই ২ টি ট্রাক বোঝাই লোকজন চন্দরপুর থেকে ঐ রাধাজুরীর খাল পর্যন্ত ডাকাতদের ধাওয়া করে নিয়ে যান। পরবর্তীতে সেখানকার ডাকাতরা ও পালিয়ে যায়।বানিগাজী গ্রামের ডাঃ আব্দুল মতলিব বলেন সময় মত আমরা বেশক’জন এসে ডাকাতদের ধাওয়া করতে পারায় তারা পালিয়ে যায়। আর না হলে তারা বড় ধরনের ক্ষতি করতে পারতো।
উল্লেখ্য যে, বিগত ২০ ফেব্রুয়ারীতে ও তারিখে ঐ রাধাজুরীর খালের ব্রীজে একই কায়দায় ডাকাতি হয় বলে জানা যায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অ্রফিসার একেএম ফজলুল হক শিবলী বলেন, খবর পেয়ে আমরা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ডাকাতির ঘটনার সত্যতার বিষয়টি নিশ্চিত করি এবং সন্দেহজনক একজন কে তাৎক্ষনিকভাবে গ্রেফতার করে থানায় নিয়ে যাই বলে তিনি জানান। তিনি আরো বলেন তদন্ত সাপেক্ষে এসব ডাকাতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে আশ্বাস দেন।
গ্রেফতাকৃত ব্যাক্তি রায়গড় গ্রামের জাহাঙ্গীর হোসেন বলে জানা যায়।
এহেন ডাকাতির উপদ্রব বাড়ার ফলে স্থানীয় এলাকাবাসীসহ যান চলাচল ও সাধারণ যাত্রীরা চরম হুমকীর মুখে আছেন।




