লিড নিউজ

নগরীর আখালিয়ায় গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ২

নিউজ ডেস্ক : সিলেট নগরীর আখালিয়া নয়া বাজার উজ্জীবন ব্লক ডি-এর ২ নম্বর বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে এক শিশুসহ দুইজন দগ্ধ হয়েছেন।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে আখালিয়া নয়া বাজারের ইনঞ্জিনিয়ার কমিরের বাসায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্র জানান যায়,ওই বাড়ির গ্যাস লাইন আগুন লেগেছে। এই ঘটনায় বাসায় ভাড়াটিয়া শাবি শিক্ষকের ৯ বছরের সন্তান নিকন দগ্ধ হয়েছে।

 

এছাড়া লিপি বেগম নামের এক মহিলাও দগ্ধ হয়েছেন। তাদেরকে  সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, ঐ বাসায় বিদুৎ ও গ্যাস এই নিয়তা তৃতীয়বার আগুন লাগার ঘটনা ঘটেছে। এবারো গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়েন্ত্রনে আনে।

Related Articles

Back to top button