লিড নিউজ

মৌলভীবাজারে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দুঘর গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে খালেদ মিয়া নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খালেদ মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচিং গ্রামে আবু তালেব মিয়ার ছেলে।

নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক রাজা জানান, চার পাঁচ দিন আগে খালেদ ও তার মা খালু মজনু মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। রবিবার রাতে মা ছেলে এক বিছানায় ঘুমান। ভোর রাতে ঘরের আড়ার সঙ্গে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়।

তবে খালেদ কেন আত্মহত্যা করেছে সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Related Articles

Back to top button