যেভাবে কিনবেন বিপিএলের টিকেট


স্পোর্টস রিপোর্টার : আগামি ৪ নভেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর। বিপিএলের টিকেট মিলবে অনলাইনে,স্টেডিয়ামের টিকেট কাউন্টারে ও ব্যাকের মাধ্যমে।
তবে এতো দিন কোন ব্যাংকে ম্যাচের টিকেক পাওয়া যাবে সেটি জানায়নি বিসিবি।তবে অবশেষে জানা গেছে যে, বিপিএলের টিকিট মিলবে ইউসিবি ব্যাংকে। ব্যাংকটি সিলেটের শাখায় আগামি ৩০ অক্টোবর থেকে শুরু হবে টিকিট ।সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডে টিকিট বিক্রি করা হবে।
টিকিট বিক্রির দিনক্ষণ ঠিক করলেও বিপিএল গর্ভনিং কাউন্সিল এখনো টিকিটের মূল্য নির্ধারণ করেনি। চারটি ক্যাটাগরিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিট বিক্রি হবে।
গ্র্যান্ড ষ্ট্যান্ড, ক্লাব হাউজ, গ্রীণ গ্যালারী ও গ্যালারীর টিকিট কিনতে পারবেন দর্শকরা। দেড় থেকে দুই হাজার টাকায় মিলবে গ্র্যান্ড ষ্ট্যান্ডের টিকিট। এরপরেই থাকবে অন্যান্য টিকিটের দাম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক সঙ্গে প্রায় ১৮ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন। গ্র্যান্ড ষ্ট্যান্ডের পরেই থাকবে ক্লাব হাউজের টিকিটের দাম। এরপর গ্রীণ গ্যালারী ও সবশেষ গ্যালারীর টিকিটের দাম থাকবে সর্বনিম্ন। ১শ থেকে দেড়শো টাকার মধ্যে থাকতে পারে গ্যালারীর টিকিটের দাম।




