লিড নিউজ

সিলেটের পাঁচ বিশিষ্টজনকে সম্মাননা দিলো নাট্য পরিষদ

ডেস্ক রিপোর্ট : নাট্য প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে সম্মিলিতনাট্য পরিষদ সিলেট সংবর্ধিত করে চলতি বছর রাষ্ট্রীয় বেসামরিক সর্বোচ্চ সম্মাননা একুশে পদকপ্রাপ্ত সিলেটের গুণী ব্যক্তিত্ব লোকসঙ্গীতশিল্পী সুষমা দাস, শিক্ষা ও প্রযুক্তিবিদ জামিলুর রেজা চৌধুরী ওভাস্কর্য শিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদ’কে। এছাড়াও এ বছর সম্মিলিত নাট্য পরিষদ সম্মাননা পেয়েছেন সিলেটের নাট্যজন নিজামউদ্দিন লস্কর ও বাউল আব্দুর রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় কবি নজরুল অডিটোরিয়ামে এ নাট্য প্রদর্শনীর উদ্বোধন করেন নাট্যজন সারা যাকের। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করা হয়।

নাট্য প্রদর্শনীতে ২১ মার্চ থেকে ২৫ মার্চ প্রতিদিন সন্ধ্যায় একটি করে মোট পাঁচটি নাটকের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করেছে নাট্য পরিষদ। এছাড়াও অডিটোরিয়াম চত্ত্বরে বিশ্ব নাট্যজনদের তথ্য প্রদর্শনী, সিলেটের বিভিন্ন নাট্যদলের প্রদর্শিত নাটকের স্থিরচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

Related Articles

Back to top button