‘পণ্যের গ্যারান্টি মিললে ও রাস্তার মিলে না’


আহমদ রেজা চৌধুরী : সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, বাংলাদেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে। আমরা যেভাবে চিন্তা করছি, বিশ্বের সাথে তাল রেখে তার চেয়ে দ্রুত দেশ এগিয়ে যাচ্ছে। সকলের সম্মিলীত প্রয়াসে আমাদের এ অগ্রগতি। সম্প্রতি তিন দফা বন্যায় সিলেটের রাস্তার বেহাল দশার চিত্র তুলে ধরে তিনি বলেন, প্রকৃতির বৈরীতায় এবারের বন্যায় এ অঞ্চলের অবকাঠামোর খুব ক্ষতি হয়েছে। আমাদের এসবের মধ্যে সমন্বয় করে চলতে হবে। বৃষ্টি উঠে গেলে বেহাল রাস্তায় কাজ শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, বাজার থেকে ৫ হাজার টাকা দিয়ে পণ্য কিনলে সেটারও গ্যারান্টি মেলে কিন্তু ৫ কোটি টাকার রাস্তার গ্যারান্টি পাওয়া যায় না। ৫/৬ মাস পার হওয়ার আগেই রাস্তা বেহাল হয়ে পড়ে। এটা রোধ করতে হবে। আমাদের সকলের সক্রিয় অংশ গ্রহণের ফলে এসব অনিয়ম রোধ করা সম্ভব। উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। আজ বুধবার দুপুর ১ টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাছুম মিয়া’র পরিচালানায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌরসভা মেয়র আব্দুস শুকুর, বিয়ানীবাজার সরকারি কলেজ’র অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি আব্দুল হাসিব মনিয়া, শিক্ষাবিদ আলী আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়্যারম্যান রোকশানা বেগম লিমা। প্রধান অতিথি আরও বলেন, আমরা যেভাবে চিন্তা করি তার চেয়ে ভয়াবহ অবস্থায় মাদক রয়েছে। মাদকের ছোবলে আমাদের সন্তানরা যেকোন পথভ্রষ্ট হয়ে যেতে পারে। সমাজ থেকে মাদককে নির্মূল করতে না পারলে এ ভয়াল থাবা থেকে মুক্তি পাওয়া যাবে না। তিনি বলেন, একটি মোবাইলের ব্যাটারি রাখার জায়গায় কয়েখশত ইয়াবা রাখা যায়। মাদক সেবীরা কত উপায়ে এসব দেশের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তিনি পুলিশ প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষের মাদকের বিরুদ্ধে সোচ্ছার হওয়া উচিত। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সকল একযুগে কাজ করতে। দেশকে এগিয়ে নিতে হলে সবার সম্মিলীত প্রচেষ্টার কোন বিকল্প নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামানের স্বাগত বক্তব্যের শেষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান মো. মামুনুর রশীদ, সাংবাদিক আতাউর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রনজিৎ কুমার আচার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিব্বির আহমদ, বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস, প্রাথমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক খালেদ জাফরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ আলী, আব্দুস সালাম, মোহাম্মদ সিহাব উদ্দিন, আবুল খায়ের, আব্দুল মান্নান, গৌছ উদ্দিন, আবু তাহের, ও মাহবুবুর রহমান, আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন পৌর আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক এবাদ আহমদ, বিয়ানীবাজার জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, সাংবাদিক ছাদেক আজাদ, তাজবীর আহমদ ছাইম, আহমদ রেজা চৌধুরী, বিয়ানীবাজার সুজন’র সাধারণ সম্পাদক খালেদ আহমদ, মুক্তিযোদ্ধা বাবুল আক্তার, শিক্ষক আব্দুল মালিক, আব্দুল হাসিব জীবন, ডা. শাহরীয়ার, ডা. ইহসাক প্রমুখ।




