

অনলাইন ডেস্ক: মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে সারাদেশে বিএনপির নেতা কর্মীদের নামে গায়েবি মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার জন্য সরকার যত ধরনের কূটকৌশল আছে তা প্রয়োগ করছে। গত ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে গায়েবি মামলা হয়েছে ৪ হাজার ১৪৯টি। এসব মামলায় এজাহারে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ৮৬ হাজার ৬৯২ জনকে। অজ্ঞাত আসামি করা হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২৭৭ জনকে। সব মিলিয়ে আসামির সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৯৬৯ জন। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪ হাজার ৬৮৪ জনকে। রিমান্ডে নেওয়া হয়েছে ২৭৪ জনকে।’
তিন বলেন, সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে বিএনপি যেন নির্বাচনে অংশ নিতে পারে। আমাদের সিনিয়র নেতাদের নামে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা দ্রুত শেষ করার চেষ্টা করছে সরকার। যাতে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা যায়। আমাদের দলীয় প্রধানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে সরকার। অথচ সরকারপ্রধান ও আওয়ামীলীগের নেতারা দেশে বিদেশে বলছেন নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে এবং সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে।



