লিড নিউজ

প্রেস কনফারেন্সে ঘুমন্ত সাংবাদিককে ডেকে তুললেন বার্সা কোচ (ভিডিও)

নিউজ ডেস্ক: ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়ে বেশ খোশ মেজাজে রয়েছেন বার্সা কোচ লুইস এনরিকে। যদিও এটাই বার্সার সঙ্গে তাঁর শেষ বছর তা আগেই জানিয়ে দিয়েছেন তিনি। তার আগে জিতে ভাল বার্তা রেখে যেতে বদ্ধপরিকর। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে বসেছেন মাত্র। প্রেস কনফারেন্স শুরুর আগে হঠাৎই এক সাংবাদিকের দিকে চোখ যায় লুই এনরিকের। দেখেন নাক ডেকে ঘুমোচ্ছেন সেই সাংবাদিক। তার আগেই এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন তাঁর উদ্দেশে। উত্তরও দিতে শুরু করে দিয়েছেন তিনি। মাঝ পথেই থেমে যান। সামনের দিকে আঙুল দেখিয়ে বলেন, ‘‘ওই দেখুন, এমনটা আমার সঙ্গে আগে কখনও হয়নি। একজন প্রেস কনফারেন্সে এসে ঘুমোচ্ছে!’’ থেমে বলেন, ‘‘এটা প্রথম। আমি নিশ্চই খুব বোরিং।’’

এত কিছু যখন তিনি বলছেন, তখনও ঘুম ভাঙেনি সেই সাংবাদিকের। এ বার বাধ্য হয়েই এনরিকে তাঁকে ডেকে তোলেন। বলেন, ‘‘শুভ সকাল! কেমন আছেন আপনি?’’ তার পর অট্টহাসিতে ফেটে পড়েন। পুরো কমফারেন্স রুমে তখন হাসির রোল।

এনরিকে বলেন, ‘‘আমার মনে হয় আর কিছু বলার প্রয়োজন নেই।’’ আবারও সাংবাদিক সম্মেলন শুরু করার চেষ্টা করেন সাংবাদিকরা। কিন্তু তখনও হাসি থামাতে পারেননি এনরিকে। আবারও সাংবাদিকদের থামিয়ে দিয়ে বলেন, ‘‘একটু অপেক্ষা কর, আমি এখন কিছু বলতে পারব না।’’ এরপর পানি খেয়ে সাংবাদিক সম্মেলন শুরু করেন এনরিকে।

Related Articles

Back to top button