লিড নিউজ

সঞ্চালনের রক্তের গ্রুপ সনাক্তকরনের মধ্য দিয়ে শাবিতে ভর্তি কার্যক্রমের উদ্বোধন

সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক  বিল্ডিং ‘ডি’ এর গ্রাউন্ড ফ্লোরে বিশ্ববিদ্যালয়ের রক্তদানমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালনের রক্তের গ্রুপ সনাক্তকরণের মধ্য দিয়ে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন ভর্তি কমিটির সভাপতি আব্দুল গণি। এসময়  উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সদস্য সচিব মহিবুল আলম
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়,ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে  ২০১৭-১৮ সেশনে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সনাক্তকরণের কাজ করবে সঞ্চালন ।
 প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে   সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের  সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘রক্তের প্রবাহে গড়ি আত্মার বন্ধন’ এই স্লোগানকে ধারণ করে যাত্রা করা শুরু করা সঞ্চালনের প্রচেষ্টায় শিক্ষার্থীদের পরিচয় পত্রে রক্তের গ্রুপ সংযোজন করে বিশ্ববিদ্যালয়  কর্তৃপক্ষ ।

Related Articles

Back to top button