লিড নিউজ
নবী (সাঃ) বিশ্ববাসীর জন্য আদর্শ : মাওলানা সালেহ আহমদ


কেএম সুহেল আহমদ : জামেয়া ক্বাসিমূল উলূম দরগাহ সিলেট’র প্রখ্যাত মুহাদ্দিস মাও. সালেহ আহমদ জকিগঞ্জী বলেছেন, নবুয়্যাত প্রাপ্তির আগে ও নবী (সাঃ) মানবজাতির আদর্শ ছিলেন এবং কেয়ামত পর্যন্ত নবীজী (সাঃ) বিশ্ববাসীর জন্য আদর্শ।
আল্লাহ’র প্রীয় হাবীব (সাঃ) যখন নবুয়্যতপ্রাপ্ত হননাই তখন ও গাছ-পালা, পশু-পক্ষী সহ সমস্ত জীবজন্তু তাকে নবী বলে স্বীকার করতো।
এমনকি তিনি সমস্ত আম্বিয়ায়ে কেরাম (আঃ) দের ও ইমাম ছিলেন। তিনি ২১ মার্চ (মঙ্গলবার) বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী কুশিয়ারা তীরবর্তী অঞ্চলের কুড়ারবাজার ইউপি’র গোবিন্দশ্রী আদর্শ যুব সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষীক ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনের নসীহতে তিনি এসব কথা বলেন।
জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর’র মহাপরিচালক শায়খ জিয়া উদ্দীনের সভাপতিত্বে মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী বলেন, আল্লাহ’র একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ছেড়ে যদি কেউ অন্য কোথাও শান্তি খুজতে চায়, তবে সে শান্তি পাবেনা বরং পথভ্রষ্ট হবে। তাই ইসলাম ধর্মের আল্লাহ সুবহানাতা’লার নাযিলকৃত মহাগ্রন্থ্ আল-ক্বোরআনই হচ্ছে আমাদের একমাত্র সংবিধান।
তিনি আরো বলেন , বিশ্বনবী (সাঃ) এর পবিত্র সুন্নতের মধ্যে শান্তি নিহিত রয়েছে যে শান্তি আর কোন বস্তুতে পাওয়া যাবেনা। সুৎরাং যারা নবী (সাঃ) এর সুন্নত থেকে দূরে থাকবে সে তত বেশী অশান্তিতে ভোগবে। এজন্য আমাদের উচিত পবিত্র ক্বোরআন এবং প্রীয় নবী (সাঃ) এর সুন্নতের আদর্শে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত গড়ে তোলা। আর সে ভাবেই যদি আমাদের জীবনটি গড়তে পারি তাহলে দুনিয়া এবং আখেরাতের জীবন কামিয়াব হবে।
জামেয়া তায়্যিবা গোবিন্দশ্রী’র নাইবে মুহতামিম মাওলানা ওলি উল্লাহ ও ৭ জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর’র শিক্ষক হাফিজ মাওলানা ফরহাদ আহমদের যৌথ সঞ্চালনায় সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত সূচিত ওয়াজ মাহফিলে নসীহত পেশ করেন জামেয়া মাদানীয়া আঙ্গুরা মুহাম্মদপুর’র মুহাদ্দীস মাওলানা মুফতী মুজিবুর রহমান, মাওলানা মুফতী মে’রাজুল হক (বি.বাড়িয়া), মাওলানা মুফতী ফখরুল ইসলাম (ঢাকা), মাওলানা মুফতী ইলিয়াছ হামিদী (ঢাকা), মাওলানা মুফতী জসিম উদ্দীন, মাওলানা ইয়াহহিয়া বিন আসাদ (জকিগঞ্জ), মাওলানা আশরাফুল আলম (সিলেট), মাওলানা খায়রুজ্জামান ( আঙ্গুরা মুহাম্মদ পুর মাদ্রাসা)।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, জামেয়া আঙ্গুরা মুহাম্মদপুরের নাইবে মুহতামিম মাওলানা ফারুক আহমদ, মুহাদ্দিস মাওলানা ফারুক আহমদ, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা আস’আদ উদ্দীন আল মাহমুদ, মাওলানা ফরহাদ আহমদ, মাওলানা কামাল উদ্দীন, হাফিজ মাওলানা শিব্বির আহমদ, হাফিজ সালেহ আহমদ, হাফিজ মাওলানা দেলওয়ার আহমদ, গোবিন্দশ্রী আদর্শ সংঘের সভাপতি আব্দুল আজিজ, মুসলেহ আহমদ, ফয়ছল উদ্দীন, সিদ্দিকুর রহমান, সাইফুল হক ও সংঘের সদস্যবৃন্দ সহ বিশিষ্ট গণ্যমান্য ব্যাক্তিবর্গ ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন।




