লিড নিউজ

মৌলভীবাজারে তিন দিনের ইজতেমা শুরু

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুর এলাকার উপশহর মাঠে প্রথমবারের মতো শুরু হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা।

বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা।

জানা যায়, কাকরাইল মসজিদের মুরব্বি ও বিভিন্ন দেশ থেকে আসা মুরব্বিরা তিন দিনব্যাপী এই ইজতেমায় বয়ান করবেন। ২৭ জানুয়ারি জোহরের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ইজতেমা।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, ইজতেমায় দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাবসহ বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় নিয়োজিত আছে। পুরো ইজতেমা মাঠ সিসি টিভির আওতায় আনা হয়েছে।

Related Articles

Back to top button