লিড নিউজ
জামালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


জামালগঞ্জ প্রতিনিধি: জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের মৃত ফয়সাল মিয়ার আড়াই বছরের শিশু পুত্র মিনহাজ উদ্দিন পানি ডুবে মারা গেছে। জানা যায় গতকাল বিকেল ৫ টায় মিনহাজ ঘর থেকে বের হয়ে যায়। তার আত্মীয় স্বজনেরা অনেক খোজাখুজির পর বাড়ি নিকটস্থ একটি গর্তে উদ্দার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।




