লিড নিউজসিলেট বিভাগ

বিয়ানীবাজারে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৯০০ বোতল ফেন্সিডিলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -৯। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম সহ একটি আভিযানিক দল বিয়ানীবাজার উপজেলার

টিকরপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। সে জকিগঞ্জ উপজেলার পিল্লাকান্দির জামাল আহমদের ছেলে রাসেল আহমদ (৩০)। এসময় তার কাছে সংরক্ষিত ৯০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ১টি প্রাইভেট কার, ১টি পিকআপ গাড়ী, ১ টি মোবাইল জব্দ করা হয়।

পরে র‌্যাব বাদী হয়ে আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৯ এএসপি (মিডিয়া) ওবাইন।

Related Articles

Back to top button