লিড নিউজ

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে বিজিএফ এর মানববন্ধন

মুজাহিদুল ইসলাম সর্দার : মিয়ানমারের আরাখান রাজ্যে নির্বিচারে রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে মৌনমিছিল ও মানবন্ধন করেছে দিরাই উপজেলার সামাজিক সংগঠন বাউল গীতিকার শিল্পী বাদক কল্যাণ সংস্থা (BGS)।

শনিবার বেলা ২ টায় দিরাই থানা পয়েন্টে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংস্থার পতিষ্ঠাতা ফারুকুর রহমান চৌধুরী, গীতিকার অরণ্য কিরণ বর্মন, সভাপতি বাউল সিরাজ উদ্দিন প্রমুখ । মানববন্ধনে  তবলাবাদন জয়ন্ত  কুমার সরকারের সঞ্চালনায় বক্তারা বলেন আমরা মিয়ানমারের শান্তি চাই ।  আরাখানে নির্বিচারে মানুষ হত্যা বন্ধ হোক ।  ধর্মবর্ণ নির্বিশেষে রোহিঙ্গারা মানুষ। এদের বেচে থাকার অধিকার আছে।

এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশাকরি । সেই সাথে বাংলাদেশে অবস্থানরত শরণার্থী রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে তাদের শান্তিপূর্ণ পরিবেশে নিজ দেশে ফেরত পাঠানো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী ।  বক্তারা বলেন- ১৯৭১ সালে শরণার্থী হয়ে আমরা ভারতে আশ্রয় নিয়েছিলাম,  আমরা জানি এই শরণার্থী জীবন কত কষ্টের ।

তাই আমরা চাই শরণার্থীদের খাদ্য বস্ত্র দিয়ে সহযোগীতা করবে বাংলাদেশ সরকার ।  প্রয়োজনে  আমরা সাংস্কৃতিক কর্মীগণ কিছু করতে না পারলেও অন্তত নিজেদের একবেলার খাবারের টাকা সঞ্চয় করে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেব, তবু যেন বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহযোগীতার কমতি না হয় ।

Related Articles

Back to top button