জামালগঞ্জে নদীতে চাঁদাবাজি, নৌকা আটক


জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ ও ধর্মপাশার নির্জন মধ্যবর্তী স্থান মিলনপুর গ্রামের সামনে সুরমা নদীতে দিন দুপুরে মালবাহী ভাল্কহেড, কার্গো, ষ্টিল বডি নৌকা, সাধারণ নৌকায় প্রকাশ্যে চাঁদাবাজিকালে চাঁদাবাজদের আটক করতে না পারলেও তাদের নৌকা আটক করেছে পুলিশ।
এই নদী পথে চাঁদাবাজরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অন্যায় ভাবে। প্রকাশ্যে চাঁদাবাজীর সময় ৪ জন চাঁদবাজকে সনাক্ত করেছে নৌ-পুলিশ। সনাক্তকারী চাঁদাবারা হলো জহির, মাসুক, সালাউদ্দিন ও তানভীর তাদের সবার বাড়ি ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামে।
নৌ-পুলিশের এস.আই মিজানুর রহমান বলেন, আমি গোপন সংবাদে নদীপথে এস দেখি উল্লেখিত ব্যক্তিরা প্রকাশে নৌকা থেকে চাঁদা তুলছে।
আমার উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফ দিয়ে পানিতে পড়ে নদী পাড় হয়ে পালিয়ে গেছ। জয়শ্রী স্থানীয় ব্যাক্তি আনোয়ার হোসেন’র কাছে আটকৃত নৌকা জিম্মা রাখা হয়েছে বলে জানান তিনি।
এ রির্পোট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সুনামগঞ্জ জেলার মালবাহি নৌশ্রমিক সংঘটনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, এডিশনাল ডিআইজ মহোদয়ের নদীপথ পরিদর্শনের পর কিছুদিন চাঁদাবাজি বন্ধ ছিলো,
এখন আবারো জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর এলাকায় নদীপথে চাঁদাবাজরা এখন সক্রিয় হয়ে ওঠেছে।
জামালগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো: আবুল হাসেম বলেন, আমার থানা এলাকায় যারাই চাঁদাবাজি করুক সঠিক তথ্য প্রমান পেলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়েত হোসেন সিকদার ঘটনার সত্ততা শিকার করে বলেন, ধর্মপাশা থানায় মামলা হচ্ছে, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।




