জালালাবাদ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৫


নিজস্ব প্রতিবেদক : জালালাবাদ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ২ আসামীসহ ৫ জনকে আটক করেছে।
সহকারী পুলিশ কমিশনার, মোঃ মাইনুল আবছার, জালালাবাদ থানার নেতৃত্বে ওসি আখতার হোসেন, ওসি (তদন্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম, এসআই প্রদীপ সরকার, এসআই মোঃ লোকমান হোসেন, এএসআই মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার জালালবাদ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ওয়ারেন্টভুক্ত আসামী মো. জসিম উদ্দিন (২০) ও শাহীন আহমেদ (২৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ক্ষীত্তারগাও এলাকার মৃত উকিল আীলর পুত্র।
এদিকে, অপহরণের অভিযোগে টুকেরবাজার এলাকা থেকে ভিকটিমসহ অপহরণকারী জুবায়ের আহমদ ফাহিম(২০) পিতা-এম.এ কুদ্দুছ, ইসহাক আমিন রাহিম(১৯) পিতা-আশক আলী, জুয়েল আহমদ তপু(২২) পিতা-মোঃ হান্নান মিয়া কে আটক করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার লন্ডনী রোড এলাকা থেকে সাহিদা আক্তার ঋতু(১৬) নামের এক কিশোরীকে অপহরণ করা হয়। পরে সাহিদা আক্তারের মা নাজমা বেগম(৪৫) মামলা করেন ।
আসামী ও আটককৃতদের অাজ রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
জালালাবদা থানার ওসি আখতার হোসেন, গ্রেফতার ও আটকের সত্যতা নিশ্চত করেছেন।




