লিড নিউজ

চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেল ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।সে উপজেলার তাউশী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই সেলিম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাহার চা বাগান শ্রীমঙ্গল শফিউল ইসলাম সফিক চৌধুরীর মুদিমালের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

চুনারুঘাট ওসি কে.এম আজমিরুজ্জামান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। পরে তাকে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button