লিড নিউজ
গোলাপগঞ্জ ছাত্রদল নেতাকে সংবর্ধনা


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা কিংডম বাহরাইন সিত্রাসীটি যুবদল এর সভাপতি নজরুল ইসলাম সুহান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে উপজেলার ৫নং বুধবারী বাজার ইউনিয়ন -ছাত্রদলের উদ্যোগে রবিবার(১২ মার্চ) সন্ধ্যায় আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন ছাত্রদল নেতা সাজান আহমেদ সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদ জয়ের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদল যুগ্ন সাধারণ সম্পাদক লায়েক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মামুন হুসেন তালুকদার, কামিল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল নেতা দেলওয়ার হোসেন, জুবের আহমদ,সাবলু . সুহেল . শিবলু আহমদ , জুয়েল, সাজু, জামাল, রেহান আহমেদ, আনোয়ার হুসেন, জামাল ও অনিক প্রমূখ।




