লিড নিউজ

শাহজালাল ফাউন্ডেশনের সেমিনার সোমবার: প্রধান অতিথি আল আকসা মসজিদের ইমাম

ডেস্ক রিপোর্ট : শাহজালাল (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার বেলা ২ টায় শহীদ সুলেমান হলে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিলিস্তিনের আল আকসা মসজিদের প্রধান ইমাম ও খতীব ড. আল্লামা শায়খ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান।

সেমিনার সফলের লক্ষ্যে শনিবার ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। দায়িত্বশীল সমাবেশে সেমিনার বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মহাসচিব মাওলানা এখলাছুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা: মোস্তফা আহমদ আজাদ, ভাইস চেয়ারম্যান মাওলানা মুতাছিম বিল্লাহ জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা আরিফুল হক ইদ্রিস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাদিক ছালিম, মহানগর সহ-সভাপতি মাওলানা আব্দুল গফুর, ক্বারী ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারী হাফিজ আখতার হোসাইন, মহানগর সেক্রেটারী মাওলানা খালেদ মোহাম্মদ, সহ-সেক্রেটারী হাফিজ ময়নুল ইসলাম আশরাফ, হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা মনিরুল ইসলাম ফুয়াদ, মাওলানা মোশাহিদ শিকদার, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল মালিক, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা ফয়ছল আহমদ, হাফিজ জুনাইদ আহমদ, আহমদ হোসেন প্রমুখ।

Related Articles

Back to top button