লিড নিউজ

কামরানের শষ্যাপাশে অনলাইন প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আলহাজ্ব মখলিছুর রহমান কামরানকে দেখতে হাসপাতালে গেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

রোববার রাতে তিনি নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে কাউন্সিলর কামরানকে দেখতে যান এবং তার চিকিৎসার খোজ খবর নেন।

এসময় তাঁর সাথে ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এবং নববার্তা ডটকম-এর সিলেট ব্যুরো প্রধান শহিদুর রহমান জুয়েল।

উল্লেখ্য, আলহাজ্ব মখলিছুর রহমান কামরান পেটের পীড়ায় আক্রান্ত হয়ে শনিবার হাসপাতালে ভর্ত্তি হোন। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।

Related Articles

Back to top button