লিড নিউজ

মোয়াল্লেম না পাওয়ায় ১৮ হাজার হাজীর হজ অনিশ্চিত: মক্কায় সংবাদ সম্মেলনে হজ্জ এজেন্সি

সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধিঃ  মক্কায় ৯১টি হজ এজেন্সির মালিক মোয়াল্লেম না পাওয়ায় প্রায় ১৮ হাজার হজযাত্রীর যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে । বৃহস্পতিবার দুপুরে ৯১টি হজ এজেন্সির প্রতিনিধিরা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন করে । একই বিষয় নিয়ে হজ ট্রেডিং চেয়ারম্যান ড. রাশেদ বদর ও সচিব ওমর আকবরের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেও কোনো লাভ না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ৯১ হজ এজেন্সির মালিকরা । হজ ট্রেডিং চেয়ারম্যানের কাছে বিষয়টি জানানো হলে সৌদি সরকারের আইনের বাহিরে গিয়ে তাদের কিছুই করার নেই বলে জানিয়ে দিয়েছে। হজ মন্ত্রাণালয়ের কাছ থেকেও ব্যর্থ হয়ে তারা এখন সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন । সংবাদ সম্মেলনে তারা জানান, বাংলাদেশ সরকার ঘোষিত হজ প্যাকেজের আওতায় গত বৎসর মোয়াল্লেম ফি ৫২০ রিয়াল করে মুয়াল্লেম ফি ধার্য ছিল। যার ফলে ওই নির্ধারিত ফিতে হাজিদের সেবা দিতে প্রস্তুতি নিয়ে গ্রামের মানুষের কাছ থেকে কম টাকা নেয় হজ এজেন্সির মালিকরা । কিন্তু সৌদি সরকার গত দুই মাস আগে ই-গ্রেট পদ্ধতি চালু করে। যা অনেক হজ এজেন্সির মালিকগণ জানেন না। এমনকি হজ মন্ত্রাণালয় ও হজ কাউন্সিল থেকে এ ব্যাপারে কোনো ইনফরমেশন দেয়নি। ফলে হজ এজেন্সির এই দূর অবস্থা বলে জানান তারা । সৌদি সরকার বর্তমানে হজ মোয়াল্লেম ফি ই গ্রেড ভাগ করে আর প্রথম এ গ্রেডে ৩৯৫০ টাকা বি গ্রেডে ১৯০০ টাকা সি গ্রেডে ১৫০০ টাকা ও ডি গ্রেডে ৭২০ টাকা নির্ধারণ করেন। বাংলাদেশি হজ এজেন্সিগুলো সচরাচর ৭২০ টাকা ডি গ্রেটের হাজি নিয়ে আসেন আর এখন এ গ্রেডে মুয়াল্লেম না পাওয়ায় সি গ্রেডে ১৫০০ রিয়ালের মাধ্যমে মোয়াল্লেম ফি দিয়ে হাজি নিয়ে আসা সম্ভব নয় বলে জানিয়েছে ৯১টি হজ এজেন্সি প্রতিনিধিগণ। এই সংকটের কারণে ১৮ হাজার হজযাত্রীর হজে যাওয়া অনিচ্ছিত হয়ে পড়েছে । হজ এজেন্সি মালিকরা অভিযোগ করে বলেন, মোয়েল্লেম ই গ্রেট পদ্ধতি বিষয়ে বাংলাদেশ হজ মিশন ও হজ কাউন্সিল অফিস এই বিষয়ে আমাদের আগে থেকে অবহিত না করায় আমরা এখন চিন্তিত। জনপ্রতি ১৫০০ করে মোয়াল্লেম ফি দিয়ে আমাদের হাজীদের সেবা দেয়া অসম্ভব। আগামী কয়েকদিনের মধ্য এই সমস্যার সমাধান না হলে ১৮ হাজার হাজযাত্রীর হজ অনিশ্চিত হয়ে পড়বে ।

Related Articles

Back to top button