‘হায়রে সমাবর্তন ‘খানি নাই, পানি নাই’


সিলেটমিডিয়াডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠান আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে শেষ হলেও আপ্যায়ন কমিটির অব্যবস্থাপনায় কিছুটা ছন্দপতন ঘটেছে।
মহামান্য রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থল ত্যাগ করার সাথে সাথে উপস্থাপক টিএসসি ভবন থেকে খাবার সংগ্রহ করতে বলেন। ঘোষণায় জানানো হয় সবার জন্য খাবারের ব্যবস্থা আছে।
এই ঘোষণা শুনে গণমাধ্যম কর্মীরা সেখানে গেলে তাদেরকে ফিরিয়ে দেয়া হয়। বলা হয় কুপন ছাড়া খাবার দেয়া যাবেনা। এতে সাংবাদিকরা বিব্রতবোধ করে সেখান থেকে দ্রুত চলে যান।
এসময় একজন বলে উঠেন-‘হায়রে সমাবর্তন ‘খানি নাই, পানি নাই’ ।
কেউ কেউ ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন- কর্তৃপক্ষের উচিত ছিলো অনুষ্ঠানস্থলেই সাংবাদিকদের হাতে কুপন বুঝিয়ে দেয়া।
বিষয়টি নিয়ে সিকৃবির রেজিস্ট্রার মো: বদরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এধরনের ঘটনায় দু:খ প্রকাশ করে সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
-দৈনিকসিলেটডটকম




