লিড নিউজ

মিছিলে মিছিলে আলীয়া মাদ্রাসা মাঠে আসতে শুরু করছেন নেতা-কমীরা

ডেস্ক রিপোর্ট :  সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলের নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। সকাল ১১টা থেকে দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মাদ্রাসা মাঠের জনসভায় আসতে থাকেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও মাদ্রাসা মাঠে অবস্থান করছেন।

সভা মঞ্চ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে বলে মাদ্রাসা মাঠ থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন। বিরতি দিয়ে চলছে দেশাত্মবোধক গানও।

মাঠের নিরাপত্তায় বসানো হয়েছে, সিসি ক্যামেরা। মাদ্রাসা মাঠের পশ্চিমে স্থাপিত দুটি ওয়াচ টাওয়ার থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আওয়ামী লীগের জনসভার কারণে সিলেট নগরীও অনেকটা ফাঁকা। নগরীতে যান চলাচল অনেকটা কম। নগরীতে মোতায়েন রয়েছেন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

আজ বেলা ৩টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরসঙ্গী হিসাবে দলের প্রেসিডিয়াম ও উপদেষ্টামন্ডলীর অনেক সদস্য সিলেটে এসেছেন।

Related Articles

Back to top button