লিড নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ ভর্তির সময় বাড়লো

এসবিএন ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির সময় বাড়ানো হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুরা রিলিজ স্লিপ নিয়ে সংশ্লিষ্ট কলেজে নিশ্চিতের সময় ২৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Related Articles

Back to top button