বিশ্বনাথে আজিজ ফাউন্ডেশন ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন


বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলার বন্ধুয়ার মাঠে আজিজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘৪র্থ আজিজ ফাউন্ডেশন ফুটবল টুর্ণামেন্ট’ সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ‘সাব্বির একাদশ (পশ্চিম নোয়াগাঁও, খাজাঞ্চী)’ ২-০ গোলের ব্যবধানে ‘নাজ স্পোটিং ক্লাব (আশুগঞ্জ, রামপাশা)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্ণামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় ‘ভাই-বন্ধু স্পোটিং ক্লাব (ইলামেরগাঁও, রামপাশা)’র তারেক আহমদ।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন- ১৯৯৯ সালে এশিয়ান বডি বিল্ডার্স প্রতিযোগীতার চ্যাম্পিয়ন ও আজাদ জিমের সত্ত্বাধিকারী প্রবাসী আজাদ মিয়া। উদ্বোধকের বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা নানু মিয়া এবং প্রধান আকর্ষণের বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রবক্তা ও আজিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী আজিজ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রব সরকার।
আজিজ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা আখলিছ আলী সরকারের সভাপতিত্বে ও সংগঠক তাহিদ খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ারুজ্জামান জনি, মোহাম্মদ কামরুজ্জামান, মিছবাহ সিদ্দিকী, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, তাজ উল্লাহ, হবিবুল ইসলাম, আমির উদ্দিন।
উপস্থিত ছিলেন- যুব নেতা গোবিন্দ মালাকার, ছাত্রনেতা আলাল আহমদ, রাজু আহমদ, ইমরান আহমদ সুমন, মোহাম্মদ আলী, খেলা পরিচালনা কমিটির সহ-সভাপতি রফিক আহমদ (রাজু), ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল আহমদ হিরন, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ সরকার, আখদ্দুছ আলী, কাওসার আহমদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুর মিয়া, আবুল কালাম সরকার, অর্থ সম্পাদক রিপন মিয়া, সহ-অর্থ সম্পাদক আব্দুল কাইয়ূম সরকার, ক্রীড়া সম্পাদক ফারুক আহমদ লিটন, সহ-ক্রীড়া সম্পাদক খলিল আহমদ, প্রচার সম্পাদক আবু তাহিদ, সহ-প্রচার সম্পাদক ইসলাম আলী, দপ্তর সম্পাদক আল আমিন ইরন, সহ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদস্য ছমরু মিয়া, আমরু মিয়া, জামাল মিয়া, তাজির আলী, ফারুক মিয়া, বাসিত, কালাম, রানা, ইলিয়াস, মুমিন কামাল, আব্দুল্লাহ, সালাম, আনা,শাহাবুদ্দীন, ফয়সল, আফজল, আব্দুল হক, আবুল বশর, রহীম আলী, মামুন, শানুর, আমীন, ওয়াহীদ, রাকীব, আছকর, জমির, জালাল, নোমান, হেকিম, রিয়াজ, জয়নাল, লুৎফুর, জালাল, আহমদ আলী, আজির উদ্দীন, বক্কর, শানুর, রুশন, সেবুল, নজরুল,সুজন, আমির, রমিজ, ইব্রাহিম, শামসুদ্দীন, ফরহাদ, চুনু মিয়া, কালা মিয়া প্রমুখ।




