লিড নিউজ

২০১৮ সালের পর গ্যাসের সমস্যা থাকবে না: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ২০১৮ সালের পর দেশে গ্যাস কোন সমস্যা হবে না। তখন এ সংশ্লিষ্ট শিল্পের বিকাশ ঘটবে। গ্যাস আমদানি করা হবে। তবে কোন প্রক্রিয়ায় আমদানি করা হবে তা জানাননি তিনি।

বুধবার বিকালে সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী একথা বলেন।

সিলেটে শিল্পায়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমরা অনেক ভালো ভালো পরিকল্পনা করি। কিন্তু সব পরিকল্পনার বাস্তবায়ন হয় না। গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। সিলেটের মানবসম্পদ বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে অবদান রাখছে। এই মানবসম্পদ আমাদের দেশে কাজে লাগাতে হবে।

অর্থমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আরও বেশি দৃষ্টি দেয়া উচিত। এই খাতে উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাংসদ মাহমুদ উস সামাদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, হাফিজ মজুমদার, আহমদ আল কবির, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেটের ডিআইজি কামরুল আহসান, এসএমপি’র কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

Related Articles

Back to top button