লিড নিউজ
সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার


সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার পদে দায়িত্ব পেয়েছেন মো. বরকত উল্লাহ খান। তিনি আগে ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার পদে দায়িত্বরত ছিলেন।
এদিকে, সুনামগঞ্জে দায়িত্বরত পুলিশ সুপার মো. হারুন অর রশীদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।




