লিড নিউজ

ওসমানীনগরে আ’লীগ, বিএনপি, জাপার প্রার্থী যারা

ওসমানীনগর প্রতিনিধি : প্রবাসী অধ্যুষিত নবগঠিত ওসমানীনগরে প্রথম আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ, বিএনপির নির্বাচন মনোনয়ন বোর্ড, উপজেলা জাপার কর্মি সভা থেকে প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।

আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদে মনোয়ন পেয়েছেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, ভাইস চেয়ারমান পদে জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুক্তা পারভিন।

বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, ভাইস চেয়ারমান পদে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গয়াছ মিয়া।

জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে মনোয়ন পেয়েছেন ওসমানীনগর উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি শিব্বির আহমদ, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্র সমাজের আহবায়ক জাবের আহমদ চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মকসুদা বেগম।

এদিকে, উপজেলা ও জেলা আ’লীগের প্রস্তাবকৃত নামের ভিত্তিতে আ’লীগের মনোনয়ন বোর্ড থেকে ভাইস চেয়ারম্যান পদে সিলেট জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলুকে মনোনয়ন প্রদান করা হলে তিনি তা প্রত্যাখান করে মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রার্থীতা ঘোষণা করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জগলু চৌধুরী সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, দলের তৃণমুল নেতা কর্মিদের মতামতের ভিত্তিতে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করবেন।

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী বিএনপির মনোনিত প্রার্থীর সত্যতা নিশ্চিত করে বলেন আমাদের দল থেকে প্রার্থী দেওয়া হয়েছে।

ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদ জাপা থেকে প্রার্থী ঘোষণা দেওয়ার বিষটি নিশ্চিত করে বলেন, জাপার কর্মী সভায় আমাদের দল থেকে জাপার প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।

Related Articles

Back to top button