লিড নিউজ
সিলেট উইমেন্স চেম্বারের পিঠা উৎসব


নিজস্ব প্রতিবেদক : সিলেটে শুরু হয়েছে উইমেন্স চেম্বারের আয়োজনে বসন্ত ও পিঠা উৎসব। শুক্রবার সকালে সিলেট পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবের উদ্বোধন করা হয়।
চেম্বার সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এবং জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অাওয়ামীলীগ নেতা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।




