লিড নিউজ

বড়লেখায় চাচার হত্যাকারী ভাতিজা গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় অটোরিকশা চালক আসুক আহমদ (৩৫) হত্যা মামলার প্রধান আসামী ভাতিজা সুমন আহমদ (২৬)-কে ৬ মাস পর গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সুমন আহমদ উপজেলার কেছরিগুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সুমন আহমদকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত বছরের ১৪ অক্টোবর উপজেলার কেছরিগুল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দিনদুপুরে আপন ভাতিজা সুমন আহমদের হাতে খুন হন চাচা আসুক আহমদ (৩৫)। চাচাকে কুপিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যায় সুমন ঘাতক সুমন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ভাতিজা সুমন আহমদকে ১ নম্বর ও আরো ৩ জনকে অজ্ঞাতনামা আসামী রেখে থানায় একটি হত্যা মামলা (নং-১০, তারিখ-১৪/১০/২০১৬ইং) দায়ের করেন।

এদিকে ঘটনার ৬ মাস পর মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই অমিতাভ দাস তালুকদার, মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইয়াকুব হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলার তারাদরম গ্রামের ঘাতক সুমনের নানা শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button