লিড নিউজ

শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাহমুদুর রহমান দেলোয়ারকে সুনামগঞ্জ শহরের ষোলঘর থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল গ্রামের আব্দুর রউফের ছেলে।

শুক্রবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি হারুনুর রশিদ জানান, মাহমুদুর রহমানের বিরুদ্ধে নাশকতাসহ ৪০টি জিআর মামলা রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি মাহমুদুর পলাতক ছিলেন।

Related Articles

Back to top button