লিড নিউজ

অবশেষে এমসির ছাত্রাবাসে উঠছে শিক্ষার্থীরা

নিজস্ব প্র্রতিবেদক : সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারীচাঁদ(এমসি) ছাত্রাবাসে অবশেষে উঠছে বৈধ শিক্ষার্থীরা।

শনিবার বিকেল ৩ টা থেকে হলে রুমে প্রবেশ করার কার্যক্রম শুরু হবে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও বৈধতা স্বাপেক্ষে আবাসিক কার্ডের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ।

বৈধ শিক্ষার্থীর আবাসিক কার্ড তৈরীতে এক কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে, পরীক্ষা ও নানা জটিলতার কারনণে সাধারণ শিক্ষার্থীরা ভাঙ্গাচোরা ছাত্রাবাসেই উঠছেন। ভাংচুর করা ছাত্রাবাস মেরামত ও সুশৃংখল করতে ব্যাপক সময় প্রয়োজন বলে জানালেন ছাত্রাবাস সুপার জামাল উদ্দিন আহমদ। তিনি বলেন, কলেজ কতৃপক্ষ ব্যয়ের মাধ্যমে ছাত্রাবাস পুনসংস্কার করবে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই সিলেট এমসি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্যের জের ধরে ব্যাপক ভাংচুর করে  টিটু গ্রুপের নেতাকর্মীরা। এতে তিনটি ব্লকের ৩৯ কক্ষে ভাংচুর সংঘটিত হয়। পরে দফায় দফায় ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন ও অধ্যক্ষ ভবনের তালা দিয়ে বিক্ষোভ করে । এতে গত রোববার কলেজ কতৃপক্ষ জরুরী বৈঠকে শনিবার বিভিন্ন শর্তসাপেক্ষে খুলে দেওয়ার নির্দেশ প্রদান করে।

Related Articles

Back to top button