লিড নিউজ

ভাতালিয়ায় আরসিসি ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কাউন্সিলর রকিবুল ইসলাম

সিলেট মিডিয়া: সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের ভাতালিয়া হতে লালাদিঘিরপার পর্যন্ত আবুল খালের উপর দেড় কোটি টাকা ব্যয়ে ১১শত ফুট আরসিসি ড্রেন নির্মাণ কাজ ১৮ ফেব্রুয়ারী শনিবার পরিদর্শন করেন কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক।

এ সময় উপস্থিত ছিলেন বিলপার পঞ্চায়েত কমিটির সভাপতি মাহবুবুর রহমান মন্তাজ, সহ সভাপতি জামাল আহমদ জামাল, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, লালাদিঘিরপারের বিশিষ্ট মুরব্বী এরশাদ মিয়া, স্বেচ্ছাসেবকলীগ সিলেট জেলা সভাপতি আফছর আজিজ, নেতা শাহীন আহমদ, আব্দুল জলিল, লিটন আহমদ, জাহাঙ্গীর আলম, আবুল মিয়া প্রমুখ। পরিদর্শনকালে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার কথায় নয় কাজে বিশ^াসী। উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই সরকারের আমলে রাস্তা-ঘাট, কালভার্ট, ড্রেন সহ ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সিসিকের অর্থায়নে ১১নং ওয়ার্ডে ভাতালিয়া হতে লালাদিঘিরপার পর্যন্ত আবুল খালের উপর দেড় কোটি টাকা ব্যয়ে ১১শত ফুট আরসিসি ড্রেন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। ওয়ার্ডের অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের প্রতি সহযোগিতার আহবান জানান।

Related Articles

Back to top button