লিড নিউজ

রাজনগরে আসামী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার রাজনগরে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক দুই নারী হলেন- হোসিয়ারা বেগম (২২) ও তাহমিনা আক্তার (২০)।

রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল ইসলামজানান, চুরি হওয়া মালামাল উদ্ধার ও আসামি ধরতে পুলিশ পাঁচগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে অভিযান চালায়। এসময় একটি বাড়িতে তল্লাশি করতে গেলে হোসিয়ারা ও তাহমিনাসহ কয়েকজন মিলে চার পুলিশ ওপর হামলা চালায়।

পরে পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Related Articles

Back to top button