কাজিরবাজারে পুলিশের অভিযানে ৪২জন গ্রেফতার


সিলেট মিডিয়া ডেস্ক: সিলেট নগরীর কাজিরবাজার থেকে ৪২জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬) মার্চ রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
এসময় পুলিশ তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ প্রায় ১লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করে।
আটককৃতদের মধ্যে কাউন্সিলর সিকন্দর আলীর ভাই জাহাঙ্গীর আলীও আছেন বলে জানা যায়। দীর্ঘদিন থেকে জাহাঙ্গীরের নেতৃত্বে কাজীরবাজারে তীর খেলা চলে আসছে। ওই এলাকা ছাড়াও জাহাঙ্গীরের নেতৃত্বে আশপাশ এলাকায়ও জুয়ার আসর বসান তিনি।
সূত্রে জানা যায়, কাজীরবাজারসহ নগরের বিভিন্ন এলাকায় জাহাঙ্গীরের তত্ত্বাবধানে তীর খেলা চলে আসছে। এসব জুয়ার আসর (তীর খেলা) থেকে প্রতিদিন প্রায় ৫-৬ লাখ টাকা উত্তোলন করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কশিনার (গণমাধ্যম) বিভূতি ভূষণ ব্যানার্জী সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজীরবাজার এলাকার জুয়ার আসর থেকে জাহাঙ্গীর আলমসহ ৪২জনকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে জুয়া খেলা (তীর খেলা) সরঞ্জামসহ রায় ১লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




