লিড নিউজ
বাহুবলে জুয়াড়ির কারাদণ্ড


বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় জাবেদ মিয়া (১৯) নামে এক জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ প্রাপ্ত জাবেদ উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আব্দুল আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ আদেশ দেন।
বাহুবল মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে সুন্দ্রাটিকি গ্রামে অভিযান চালিয়ে জাবেদকে আটক করা হয়।
পরে মঙ্গলবার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।


