লিড নিউজ

বানিয়াচংয়ে যাত্রাগান ও জুয়ার আসর পন্ড করে দিয়েছে গ্রামবাসী

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যানের সহায়তায় গ্রামবাসীর ধাওয়া খেয়ে দর্শকসহ পালিয়ে গেছে যাত্রাগানের নৃত্যশিল্পীসহ আয়োজকরা। এ সময় গানের সাউন্ড সিস্টেম ও অন্যান্য বাদ্যযন্ত্র রেখেই পালিয়ে যায় তারা।

বৃহস্পতিবার রাতে উপজেলপার মন্দরী ইউনিয়নের কাটাখাল নদীর পাড়ে যাত্রাগানের নামে অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়। স্থানীয়দের অভিযোগ,প্রতি সপ্তাহের যে কোন একদিন যাত্রাগানের নামে কতিপয় নৃত্য শিল্পী খোলামেলা নৃত্য পরিবেশন করেন। আর এ নৃত্যের আসরকে ঘিরে বসে জমজমাট জুয়ার আসর। রাতভর চলে অশ্লীল নৃত্যানুষ্টান। বিভিন্ন এলাকার বিপদগামী যুবকরা এসে এতে অংশ নেয়।

সম্প্রতি বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভায় বিস্তর আলোচনা হয়। সভায় স্থানীয় পুলিশকে পদক্ষেপ নিতে জোরালো বলা হলেও পুলিশ তা নেই নিচ্ছি বলে সময় ক্ষেপন করতে থাকে। কিন্তু পাশ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রেখাছ মিয়া তা বন্ধের উদ্যোগ নেন। অন্যান্য দিনের বৃহস্পতিবার রাতে যাত্রাগানের আসর বসায় মন্দরী ও তারাসই গ্রামের কিছু যুবক। খবর পেয়ে চেয়ারম্যান রেখাছ মিয়া তারাসই গ্রামবাসীকে সাথে নিয়ে নদীর পাড়ে গিয়ে তাদের ধাওয়া করেন। এ সময় তাদের উপস্থিতি ঠের পেয়ে নৃত্যশিল্পী ও আয়োজক কমিটির সদস্যসহ দর্শকরা গানবাজনার বাদ্যযন্ত্র রেখে পালিয়ে যায়।

Related Articles

Back to top button