লিড নিউজ
বিছনাকান্দিতে পাথর কোয়ারি ধ্বসে ফের শ্রমিক নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে পাথর কোয়ারি ধসে পাথরের নিচে চাপা পড়ে প্রাণ গেছে এক শ্রমিককের।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুলুমছড়াপাড় গোচর এলাকার সজিব মিয়ার কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম সোহেল আহমদ (২০)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট সাকুয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ওই কোয়ারি থেকে পাথর উত্তোলন করছিলো শ্রমিকরা। এ সময় কোয়ারি ধসে পাথর চাপা পড়ে মারা যান সোহেল।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করে সিলেট মিডিয়াকে বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে, এবং মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, শ্রমিকের লাশ আগামীকাল পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



