লিড নিউজ

কানাইঘাটে গ্রেফতারকৃত দু’আসামীকে কারাগারে প্রেরণ

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া দুই আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
আসামীরা হচ্ছে-উপজেলার রাজাগঞ্জ ইউপির তালবাড়ী খালপার গ্রামের গোলাম হাদির পুত্র লালন (২৫) ও তালবাড়ী গ্রামের মঈন উদ্দিনের পুত্র হাসান।
পুলিশ সূত্র জানায়, কানাইঘাট থানার এস.আই স্বপন চন্দ্র সরকার, সনজিত কুমার রায় সহ একদল পুলিশ থানায় এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত জি.আর মামলার দুই পলাতক আসামীকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে সোর্পদ করলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।
কানাইঘাট থানার এস.আই স্বপন চন্দ্র সরকার আসামীদের করাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button