লিড নিউজ
দিরাইয়ে কবিতা আবৃত্তি, চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত


মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদের উদ্যোগে কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলা গণ মিলনায়তন হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন দিরাই প্রেসক্লাব সভাপতি শামছুল ইসলাম সরদার, শুকুর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, দিরাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, বাংলাদেশ শিল্পীকলা একাডেমী শিক্ষার্থী সারোয়ার আহমদ।




