সিলেট বিভাগ

সিলেটে যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)–এর অধীনে ইমরান আহমেদ (২৯) নামের সিলেটের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তিনি সিলেটের মোগলাবাজার থানার অন্তর্গত ডুংশ্রী এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে , গত ২৮ নভেম্বর ২০২৩ তারিখে ইমরান আহমেদ বিয়ে করেন ফারহানা বেগম (২৫) নামের এক তরুণীকে, যার বাড়ি সিলেটের মোগলাবাজার থানার মোকাম দোয়ার গ্রামে। ২৮ মার্চ ২০২৪ সালে যুক্তরাজ্যে চলে যান।কিন্তু তারপর, কয়েক মাস পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অস্থিরতা তৈরি হয় বলে পারিবারিক সূত্র দাবি করেছে।

পরিবারের অভিযোগ, ২০২৪ সালের মে মাসে স্বামী ইমরান আহমেদ ফারহানা বেগমকে একাধিকবার শারীরিকভাবে নির্যাতন করেন এবং এক পর্যায়ে তাকে মারধর করে বাসা থেকে বের চলে যান।পরে পরিস্থিতির অবনতি হলে ফারহানা বেগম ২৫ মে ২০২৪ তারিখে যুক্তরাজ্য পুলিশে অভিযোগ দায়ের করেন (যেখানে তিনি অবস্থান করছিলেন বলে জানা যায়)।

অভিযোগের ভিত্তিতে যুক্তরাজ্যের স্থানীয় পুলিশ একই দিনে সকালেই ইমরান আহমেদকে গ্রেপ্তার করে—এমন তথ্য নিশ্চিত করেছে ফারহানা বেগমের পরিবার।

এ ঘটনার পরপরই ফারহানা বেগমের পরিবারের সদস্যরা বাংলাদেশে ০৩ জুন ২০২৪ সালে ইমরান আহমেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর অধীনে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ ইমরানের ডুংশ্রীস্থ বাড়িতে যায় এবং তার অবস্থান সম্পর্কে খোঁজখবর নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান আহমেদ দেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে এবং আইনের আওতায় এনে তার বিচার নিশ্চিত করা হবে। বর্তমানে অভিযুক্তকে নজরদারির আওতায় রাখা হয়েছে এবং তার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button