লিড নিউজ

সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

মিডিয়া ডেস্ক:: নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার বিকেলে দেশে ফিরছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন গনমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সফরে রবিবার সিঙ্গাপুর যান। আগামী বুধবার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু নেপালে বিমান দুর্ঘটনার পরপরই প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। এছাড়া তিনি সিঙ্গাপুর থেকে নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে টেলিফোনে কথা বলে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Related Articles

Back to top button