লিড নিউজ

বসতঘরে আগুন দেয়া সেই পাগলকে উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায় নিজ বসতঘরে আগুন দেয়া সেই পাগলকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে জালালাবাদ থানা পলিশ।

এর আগে বেলা সোয়া ১ টার দিকে মদীনা মার্কেট কালিবাড়ি এলাকার কনাই মিয়ার পুত্র মানসিক রোগী দিলূ মিয়া তরকারি কাটার দা নিয়ে তার পরিবারের সদস্যদের হামলা করে। এতে তার ভাই সুমন আহত মাথায় কোপ দিলে তিনি মারাত্মক আহত হন। তাকে সামাল দেওয়ার চেষ্টা করলে নোয়াপাড়ার ফয়জুল হক নামের এক ব্যক্তি আহত হন।

জালালাবাদ থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করার চেষ্টা করলে জিলু তাদের উপরও হামলা চালায়। তার হামলায় এএসআই দেবাংশুও আহত হন।

পরে দিলূ তরকারি কাটার দা নিয়ে নিজ বসত ঘরে প্রবেশ করে আগুন লাগিয়ে দেয়। তিনঘন্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এবং মানসিক ভারসাম্যহীন জিলু মিয়াকে উদ্ধার করে জালালাবাদ থানায় নিয়ে গেছেন।

জালালাবাদ থানা পুলিশ সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button