লিড নিউজসিলেট বিভাগ
সিলেটে আরো ৩৪ জন করোনায় আক্রান্ত


নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় আজ আরো ৩৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে অর্থাৎ তারা করোনা আক্রান্ত হয়েছেন।
রবিবার (১২ জুলাই) রাতে সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান আজ ৩৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
এর আগে শনিবার (১১ জুলাই) রাতে সিলেট ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
আজ করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন দক্ষিণ সুরমার ১ জন, ছাতকের ১, জুড়ী উপজেলার ১, গাইবান্ধা জেলার ১, নবীগঞ্জের ১, বিশ্বনাথের ১, ফেঞ্চুগঞ্জের ১, গোয়াইনঘাটের ১ ও সিলেট সদর উপজেলার ২৬ জন।




