লিড নিউজসুনামগঞ্জ

সুনামগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফয়সল (০৫) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফয়সল দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের কুয়েত প্রবাসী মো. শফিক মিয়ার ছেলে।

সোমবার (০৭ জানুয়ারি) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বিজিবি ক্যাম্পের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফয়সলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ফয়সলের মরদেহের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Related Articles

Back to top button